Wednesday, July 14, 2021

ডিমেনশিয়া রোগে আপন মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায়

 




ডিমেনশিয়া রোগে আপন মানুষগুলো যখন জীবন থেকে হারিয়ে যায়!

"...for u I left my home, my land..."
 
দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভল-এ ইন্দ্রনীল ব্যানার্জী প্রযোজিত "পরীযায়ী" ম্যুভিটি দেখলাম। "পরীযায়ী" শব্দটা যাযাবর পাখীদের কথা মনে করিয়ে দিচ্ছিলো।
সিনেমার মূল কাহিনি কলিকাতার একজন স্বনামে খ্যাত কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্টকে নিয়ে। যিনি তার পেশাগত জীবনে ছিলেন খুবই দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব। তার মধ্যে একসময় হঠাৎ করেই ভুলে যাওয়ার প্রবণতা শুরু হলো। এবং আপাতদৃষ্টিতে পুরোপুরি সুস্থ, শক্ত সমর্থ একজন মানুষ যখন ভুলে যাচ্ছেন সেটাও তিনি মনে করতে পাচ্ছেন না যে এই ভুলে যাওয়ার জন্য তিনিই মুলত দায়ী, অর্থাৎ ভুলটাকে যাচাই করে দেখার প্রবণতা ফিল্মের সেই কনসালট্যান্টের মাঝে দেখা যায়নি। স্ত্রী "অরু" ব্যাপারটা খেয়াল করে

Friday, December 15, 2017

প্রিয় আবৃত্তিকার মোঃ সোহরাব হোসাইনের যতো আবৃত্তি

আবৃত্তিকারের সাথে কখনো ফোনে কথা বলার সুযোগ পেয়েছিলাম।
সেদিন ফোনের কণ্ঠ শুনেই নিশ্চিত হয়েছিলাম তিনি আবৃত্তি করেন।
আমার ধারণা মিথ্যে হয়নি।
অসম্ভব সুন্দর যার কথা বলার ধরণ তিনিই তো আবৃত্তি করে শ্রোতার কানে সুধা ঢালবেন।

১. শেষের কবিতা
      - রবীন্দ্রনাথ ঠাকুর


কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও।
             তারি রথ নিত্যই উধাও
         জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন,
      চক্রে-পিষ্ট আঁধারের বক্ষফাটা তারার ক্রন্দন।

Monday, December 11, 2017

♣গ্ল্যামারের এই নীল নেশা থেকে সত্যিই আমি মুক্তি চাই!!♣







এ এক ঘোর!
গ্ল্যামারের নেশা!
মানুষ গ্ল্যামারে আটকাবেই!
আমিও তার ব্যতিক্রম হতে পারিনি!

Wednesday, November 29, 2017

বহুরূপী উপাখ্যান (মাল্টিনামা)


‘আমি’ ‘আমি’ করেই তবে
কাটবে কি আর সারাজীবন?
দু’দিন পরে দেখবি ফিরে
সন্নিকটে এইতো মরণ ।

আমার, আমার, আমিই সেরা
মিথ্যে অহং মরচে পড়া ।

কেবল ফাঁকি মিছে সবই
নামেই কেবল হবি কবি
থাকবেনা তোর কোনই ছবি
দিন শেষে তো সেই চেহারা
ব্যবহারে খুব বেয়ারা
নাম কামাবি ভেবেই যদি
এসব নিয়ে কী আর হবি?
নার্সিসিজম রোগের পরে
একাকীত্বে যাবিই মরে ।
মিছেই রবে এসব যে তোর
বলি, আধাঁর কেটে তোর জীবনে
জলদি আসুক নতুন ভোর ।।


মাল্টি নিক নিয়ে অনেক সময়ই অনেক কথা বলা হয়। আমি নিজেও বলে থাকি...তাই আজ সবিস্তারেই লেখার চেষ্টা করলাম । জানি এর পরেও অনেক কথা রয়ে গেল...।

Saturday, March 11, 2017

কীভাবে করবেন বই পর্যালোচনা (Book review)




বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শেষ বেলায় একটা কোর্সের এসাইনমেন্টের অপশন ছিল বই রিভিউ। যদিও ম্যাডাম নির্দিষ্ট একটা বইয়ের নাম উল্লেখ করে দিয়েছিলেন। তখন কিছুই জানতাম বই রিভিউ সম্পর্কে। এখনও যে খুব জানি তা কিন্তু নয়। ভাবলাম তখন বইটির রিভিউ হিসেবে যা লিখেছিলাম তাতে একটা বই কিভাবে রিভিউ করা যায় তা নিয়ে অনুসন্ধিৎসু পাঠকের সাথে শেয়ার করি। কারণ

Friday, March 3, 2017

♣মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার উপায়♣




অবাস্তব প্রত্যাশা: আমাদের প্রত্যাশা অনেক সময়ই আমাদের সামর্থের চেয়ে বেশিই হয়ে যায়। যদিও মানুষ তার আশার সমান বড়। কিন্তু ধরুণ আপনি একজন গৃহ ব্যবস্থাপক। এক বা দুই বা ততোধিক সন্তানের জননী (জনক বলছি না বিশেষ কারণে) । আপনার পক্ষে এমতাবস্থায় নতুন করে ঘরের বাইরে বা ঘর থেকে দুরে কোথাও ৯ টা ৫টা চাকুরী নিতে গেলে আপনার কাছের অনভ্যস্থ মানুষগুলো কোনভাবেই আপনাকে সহযোগিতা করবে না। সেক্ষেত্রে আপনাকে বিকল্প উপায় খুঁজে নিতে হবে। কেননা বিকল্প উপায় খুঁজে না নিলে হয় আপনি জেদ করে চাকুরীতে গেলেন আপনার সন্তানদের সমস্ত দায়ভার কাজের মানুষটির উপর দিয়ে অথবা সন্তানদের নিরাপত্তা বিঘ্নিত করে। অথবা চাকুরীতে না গিয়ে নিজে হতাশায় নিমজ্জিত হলেন। তাই নিজেকে হতাশা থেকে বাঁচানোর জন্যে আপনাকে বিকল্প পথ খুঁজে বের করতেই হবে। এই

Sunday, February 12, 2017

'অবদমিত অভিমান' বইমেলার ডায়েরি: ৪ ফেব্রুয়ারি ২০১৭

পেশাগত ট্রেনিং-এ ঢাকার বাইরে ছিলাম। ভেতরে কিছুটাকি অস্থির ছিলাম? ঠিক তেমন নয়। যতক্ষণ ট্রেনিং এ ছিলাম ততক্ষণ খুব মনোযোগ দিয়েই ট্রেনিং করেছি। কিন্তু দিন শেষে বিছানায় গা এলিয়েছি যখন তখন মন চলে যায় মেলায়। নিজের একটা বই, নিজের সন্তানসম। দেখার জন্যে একটুও কি মন আকুলিবিকুলি করেনি? গ্যারান্টি দিয়ে 'না' বলতে পারি না। মনতো আকুলিবিকুলি করবেই। ৩ তারিখ মাঝরাতে ঢাকায় যখন এসেছি তখন প্রাণের মেলা ঘুমুচ্ছে। 
৪ তারিখ দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় বইয়ের বিজ্ঞাপন।

Tuesday, December 27, 2016

নতুন করে পুরান কথা: ছবি বানিয়ে বলা

ইন্টারনেটে যেই পরিমাণ মানুষ আসে তার বেশিরভাগ দেখতে, স্ক্রুল করতে আসে। ছবি দেখতে আসে, ভিডিও দেখতে আসে। এদের মধ্যে পড়ুয়ার সংখ্যা কম। তাই বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীর কথা চিন্তা করে এই পোস্ট। যেনো অল্প সময়ে পড়ে ফেলতে পারেন মূল বক্তব্য।হৃদয়ঙ্গম করতে পারেন নারীর প্রতি প্রকৃত বৈষম্যের।


Thursday, December 22, 2016

পাবলিক টয়লেট: লজ্জিত নগরায়ন



ঘটনা ১:
উর্মি তাঁর বাচ্চাকে স্কুলে দিয়ে স্কুলের কাছেই অপেক্ষা করে। কেননা বাসায় যেতে আসতে এই জ্যামের শহরে যে সময় লেগে যাবে তাতে স্কুলের কাছাকাছি হাঁটা, বসে অপেক্ষা করাই তাঁর কাছে শ্রেয় মনে হয়। কিন্তু মুশকিল হলো তাঁর কিছুক্ষণ পরপরই ব্লাডারের চাপে

Wednesday, November 16, 2016

পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর 'শ্রীকান্ত'


শরৎ বাবুর সাথে প্রথম সাক্ষাত কবে এই মুহুর্তে তা বলতে পারছিনা। কিন্তু এটুকু মনে আছে আমি ঈদের জামা কেনার টাকাটা আম্মার কাছ থেকে সেবার নিয়ে নিয়েছিলাম। এবং তা দিয়ে বেশ কয়েকটা ভলিয়্যুম বই কিনেছিলাম নিজের পাঠের সাধ মেটাবার জন্যে। সেসময়ই শরৎ বাবুর দুই খণ্ডের রচনাবলী কিনেছিলাম। সাথে বঙ্কিমবাবু, সুকান্ত মশায়ও ছিলেন বটে। বাংলা থেকে বাংলা অভিধান ব্যবহারের অভ্যেসটাও তখন থেকেই।
নিজের ভালোলাগা বা নিজের কাছে রাখার মতো কিছু কথা এখানে রাখলাম।

একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশ আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইয়া উঠিতেছে।

Thursday, October 13, 2016

♣ঘুরে এলাম পানাম নগর♣

সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত পানাম নগরীর প্রধান প্রবেশদ্বারের এই বই সদৃশ পানাম নগরীর ইতিহাস তুলে ধরার আয়োজনটা দারুণ নজর কেড়েছে।

Tuesday, October 4, 2016

বানান সতর্কতা: প্রতিদিনের বানান

বিশেষ করে বর্তমান প্রজন্ম অনলাইনের উপর বেশি নির্ভর হয়ে যাচ্ছে। ফলে বাংলা বানান নিয়ে তাদের কখনো কোন সন্দেহ থাকলে তারা ছাপা অভিধান না দেখে গুগলে বা কোন সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে নিশ্চিত হতে চায়। কিন্তু কোন একটি বানান যখন অনেক বেশিবার ভুলভাবে বিভিন্ন অনলাইন মাধ্যমে চলে আসে তখন সার্চ রেজাল্টে সেই ভুল বানানটি পাওয়ার সুযোগ বেড়ে যায়। ফলে ভুলের মাঝেই শুদ্ধ খোঁজার চেষ্টা চলতে থাকে। আমি নিজেও কখনো সার্চ দিয়ে এমন বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছি। আর তাই প্রতিদিন অনলাইনের বিভিন্ন যোগাযোগ/সংবাদ মাধ্যমে চোখে পড়া সব ভুল একবারে তুলে আনা সম্ভব না, কিন্তু অন্তত একটা করে তো সম্ভব (হয়তো)। আমার নিজেরও প্রচুর বানান ভুল থেকে নিজেকে রক্ষা করতেই এই উদ্যোগ। আশাকরি বানান সচেতন বাংলা ভাষাভাষীদের কাজে আসতেও পারে।


০৮ অক্টোবর ২০১৬ ১. পারা...
(ক) সমর্থ হওয়া (কাজ করতে পারা)
(খ) এঁটে ওঠা (আয়ত্তে আনতে সক্ষম হওয়া)

২. পারা...পারদ
৩. পারা...সদৃশ, তুল্য, মতো (ওগো নদী, আপন বেগে পাগল-পারা)
৪. পারা ...এটা ফারসি শব্দ...পবিত্র কোরানের তিরিশটি পরিচ্ছেদের যে কোন একটি, খণ্ড
সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮১৬
এক) পাড়া ... (ক) বৃন্তচ্যুত করা (ফল পাড়া)
(খ) নামানো (তাক থেকে পাড়া)
(গ) বিছানো (পাত পাড়া)
(ঘ) প্রসব করা (ডিম পাড়া)
(ঙ) উচ্চৈঃস্বরে ডাকা (ডাক পাড়া)
(চ) অবতারণা করা (কথা পাড়া)

দুই) পাড়া... মহল্লা পারা বা পাড়া শব্দ দু'টির সঠিক উচ্চারণগত পার্থক্য থাকলেও ডিজিটাল মাধ্যমে কম্পোজ করতে বানানটি ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিশেষ করে ফনেটিক কিবোর্ডে যারা লিখেন তাঁরা একটু অসাবধান হলেই এর বিপত্তি ঘটে। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮০৮

Thursday, September 29, 2016

যাপিত জীবনের কথামালা


আনন্দে কিছু ব্যাঙ বর্ষার দুপুরে ধরে গান সারেগামা রুপুদের পুকুরে সারেগামাপাপাপা

Monday, September 19, 2016

♣নোবডি-দুই ভুবনের দুই বাসিন্দা♣


ছেলেটার বয়স কতো হবে...২৩ কি ২৪। নিজেকে গোছানোর খুব কঠিন সময় তখন। সেই সময়ে নিজেকে একটু একা লাগা, সবার মাঝে থেকেও নিঃসঙ্গতা বলতে যা বোঝায় হয়তো। অনুভূতিগুলো কেমন যেনো হাচরে পাচরে বেড়ায়। পাশে দেখতে মন চায় কাউকে। খুব ভরসা করার মতো কেউ একজন। নাহ অর্থনৈতিক ভরসা বা কোন পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া ব্যাপারটা তেমন নয় হয়তো। যার কাছে গেলে একটু নিশ্চিন্তে দম নেয়া যাবে তেমন কেউ একজন...।

Thursday, August 11, 2016

♣বিবর্তন : আশা জাগানিয়া ফটোগ্রাফি♣

সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি । একজন স্বপ্ন দেখতে, আশায় জাগতে ভালোবাসা মানুষের জীবনের ফটোগ্রাফির বিবর্তনের ইতিহাস ।


প্রথমেই বলে রাখি , 'ফটোগ্রাফ' শব্দটা বিদেশী হওয়ায় তাতে 'ফটোগ্রাফী'  যে লেখা হয়, তা ভুল । বরং শুদ্ধ বানান হবে 'ফটোগ্রাফি' ।
সূত্র: বানান সতর্কতাঃ "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"



হেনরি কার্টিয়ের ব্রেসন বলেছেন “আপনার প্রথম ১০,০০০ ছবি হলো আপনার তোলা সবচেয়ে খারাপ ছবি।”

মোহাম্মদ মনিরুজ্জামানের মতে, তা এই ডিজিটাল যুগে ১০ গুন বা ১০০ গুণ বাড়িয়ে দেয়া উচিত !

কিছুদিন আগে ব্লগে একটা পোস্ট চোখে পড়েছিল... "গুগুলে Bangladesh লিখে সাচ` দিয়েছেন কখনো? _ একটা পরিবত`ন দরকার..সবাই চাইলেই বিশ্বকে রুপসী বাংলা দেখাতে পারি" তারপর থেকে ফটোগ্রাফির নেশাটা ওই দিকে মোড় নিয়েছে ।

তাই ঠিক করেছি, পাবলিকলি যতো ছবি শেয়ার করবো,  সেসবের নামের শুরুতে বাংলাদেশ রাখবো । আমার এই পোস্টের নিজের তোলা ছবিগুলোতে তাই করেছি ।
এতে এমন হতে পারে, 'Bangladesh' লিখে সার্চ  দিলে এর কিছু ভালো ইমেজ দর্শকের সামনে চলে আসবে ।
আরো সহজ ভালো কোন পন্থা জানা থাকলে  যে কেউ তার মতামত শেয়ার করতে পারেন ।

এবার আসি একজন ফটোতোলক থেকে হাতুড়ে ফটোগ্রাফারের বিবর্তনের কথায়...

একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়




শখের ফটোগ্রাফি: প্রকৃতির কোলে ঈদ



ঈদের ছুটিতে প্র্রকৃতির ঘ্রাণ নিতে ঢাকার খুব কাছেই মুন্সিগঞ্জ থেকে ঘুরে এলাম এক দুপুর। ঢাকা থেকে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ড্রাইভিং করে ব্রিজের টোল পার (৪০ টাকা) করে, মাঝে থেমে কোন চায়ের দোকানে চা, বিস্কুট খেয়ে  মাত্র এক ঘন্টার পথ।
বর্ষার সময় চলার পথ পানিতে তলিয়ে গেলে পারিবারিক প্রয়োজনেই ব্যবহৃত হয় নৌকা। 

শখের ফটোগ্রাফি: ঘর হতে শুধু দুই পা ফেলিয়া



সোহরাওয়ার্দি উদ্যানে

শিখা চিরন্তন-১

এক নজরে প্রিয় নজরুল


১. চির উন্নত মম শির



নজরুলের লেখা আমার খুব প্রিয় একটা কবিতা দিলাম। 

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।