Showing posts with label ভাষা. Show all posts
Showing posts with label ভাষা. Show all posts

Tuesday, October 4, 2016

বানান সতর্কতা: প্রতিদিনের বানান

বিশেষ করে বর্তমান প্রজন্ম অনলাইনের উপর বেশি নির্ভর হয়ে যাচ্ছে। ফলে বাংলা বানান নিয়ে তাদের কখনো কোন সন্দেহ থাকলে তারা ছাপা অভিধান না দেখে গুগলে বা কোন সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে নিশ্চিত হতে চায়। কিন্তু কোন একটি বানান যখন অনেক বেশিবার ভুলভাবে বিভিন্ন অনলাইন মাধ্যমে চলে আসে তখন সার্চ রেজাল্টে সেই ভুল বানানটি পাওয়ার সুযোগ বেড়ে যায়। ফলে ভুলের মাঝেই শুদ্ধ খোঁজার চেষ্টা চলতে থাকে। আমি নিজেও কখনো সার্চ দিয়ে এমন বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছি। আর তাই প্রতিদিন অনলাইনের বিভিন্ন যোগাযোগ/সংবাদ মাধ্যমে চোখে পড়া সব ভুল একবারে তুলে আনা সম্ভব না, কিন্তু অন্তত একটা করে তো সম্ভব (হয়তো)। আমার নিজেরও প্রচুর বানান ভুল থেকে নিজেকে রক্ষা করতেই এই উদ্যোগ। আশাকরি বানান সচেতন বাংলা ভাষাভাষীদের কাজে আসতেও পারে।


০৮ অক্টোবর ২০১৬ ১. পারা...
(ক) সমর্থ হওয়া (কাজ করতে পারা)
(খ) এঁটে ওঠা (আয়ত্তে আনতে সক্ষম হওয়া)

২. পারা...পারদ
৩. পারা...সদৃশ, তুল্য, মতো (ওগো নদী, আপন বেগে পাগল-পারা)
৪. পারা ...এটা ফারসি শব্দ...পবিত্র কোরানের তিরিশটি পরিচ্ছেদের যে কোন একটি, খণ্ড
সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮১৬
এক) পাড়া ... (ক) বৃন্তচ্যুত করা (ফল পাড়া)
(খ) নামানো (তাক থেকে পাড়া)
(গ) বিছানো (পাত পাড়া)
(ঘ) প্রসব করা (ডিম পাড়া)
(ঙ) উচ্চৈঃস্বরে ডাকা (ডাক পাড়া)
(চ) অবতারণা করা (কথা পাড়া)

দুই) পাড়া... মহল্লা পারা বা পাড়া শব্দ দু'টির সঠিক উচ্চারণগত পার্থক্য থাকলেও ডিজিটাল মাধ্যমে কম্পোজ করতে বানানটি ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিশেষ করে ফনেটিক কিবোর্ডে যারা লিখেন তাঁরা একটু অসাবধান হলেই এর বিপত্তি ঘটে। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮০৮

Sunday, April 10, 2016

♣বানান সতর্কতা : "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"♣



সাম্প্রতিক সময়ে আবিষ্কার করলাম বানানে বড্ড ভুল করছি । এর কী কী কারণ থাকতে পারে তা নিয়ে ভাবতে গিয়ে প্রথমেই যে বিষয়গুলো মনে এলো 

১. মাতৃভাষা হওয়াতে "পারিই তো " এই ধরনের মনোভাব, 

২. তাড়াহুড়ো করে কি-বোর্ড চালানোঃ এতে অন্যের ব্লগে মন্তব্য প্রকাশ হয়ে যাওয়ার পর আর তা শুদ্ধ করার কোন ব্যবস্থা না থাকা, 

Friday, April 8, 2016

বানান সতর্কতা: ডায়েরির পাতা থেকে




এই পোস্টের মূল উদ্দেশ্য নিজের বাংলা বানানের প্রতি সচেতন হওয়া এবং সেই সাথে অন্যদেরকেও সচেতন হতে সহায়তা করা। কাজটি প্রতিদিনের অভ্যাসে পরিণত করার উদ্দেশ্যে এভাবে চোখের সামনে পোস্টটিকে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে যেনো ভুলে যাওয়ার কোন সুযোগ না থাকে ।

ড্রাফট পোস্ট : Word of the day


Tuesday, March 3, 2015

বানান সতর্কতা : সচেতনতা চলুক বছরব্যাপী

'কোন বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো' বেঞ্জামিন ডিজরেইলির এই কথাটা আমার অনেক পছন্দের । আর এই কথার সূত্র ধরেই নিজের ভাষার বানান সম্পর্কে বানান নিয়ে ব্লগ লেখা শুরু করেছি।
অনলাইনে অনেক ভুল বানানের প্রচলন ঠেকাতেও এই আয়োজন কাজে আসবে বলে মনে করি। কেননা একই শব্দের ভুল বানান বেশি চালু হয়ে গেলে যারা অনলাইন থেকেই বানানে বেশি সাহায্য নিয়ে থাকেন তারা ভুল বানানটাকেই ঠিক বলে মনে করবেন।

অ
♦অস্বস্থিকর না হয়ে অস্বস্তিকর হবে। যার অর্থ মনের অশান্তি, অস্বাচ্ছন্দ্য, দৈহিক অচ্ছন্দতা


আ
♦আগ্রহউদ্দীপক না হয়ে আগ্রহোদ্দীপক হবে।
আগ্রহ+উদ্দীপক (অকার+উকার=ও-কার। কাজেই হ+উ মিলে হো
♦আমার ভাই এর রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি। আমি কী ভুলিতে পারি?
এখানে কী এর বদলে কি হবে। কেননা কি দিয়ে "হ্যাঁ" অথবা "না" জবাব হবে ।
♦আল্পণা না হয়ে আলপনা পৃ: ১২৫

Monday, July 21, 2014

♣মাতৃভাষা সংকট : বানান সতর্কতা♣

বাংলা একমাত্র ভাষা যা রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতির দাবিতে প্রাণ দিতে হয়েছে, ঝরাতে হয়েছে রক্ত ।
যার সম্মানে ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশ সমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ।
এমন একটি ভাষার প্রতিনিধিত্বকারী দেশ

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।