Saturday, May 9, 2015

পদ্য: অধিকার


শুধু একবার চেয়ে দেখো,

আমি ঠিক আকাশের বুক চিড়ে
ওই সূর্যটাকে এনে দিতে পারবো
তোমার হাতের মুঠোয়,

ওই পাড়ে থাকা তোমার জন্যে
ব্রহ্মপুত্র পাড়ি দিতে এতোটুকু দ্বিধা করবো না ।

Friday, May 8, 2015

Movie: Sleeping with the enemy

শুচিবায়ুগ্রস্থ অবসেসিভ কমপালসিভ পারসোনালি ডিজঅর্ডারে ভোগা মার্টিনকে সুখি করা সত্যি খুব কষ্টসাধ্য ব্যাপার বেচারী লরার জন্যে। মানসিক অত্যাচারতো বটেই আকর্ষনীয়

Sunday, April 19, 2015

গল্প, অনুগল্পগুলোর সঙ্কলন

গল্পকার গল্প লিখেন নিজের কল্পনার রঙে রাঙিয়ে।
এখানে গল্প ক্যাটাগরিতে আমার লেখাগুলো মূলত জীবন থেকে নেয়া কথাই । কখনো দেখা, কখনো শোনা, কখনো পাশের, কখনো দূরের ঘটনাগুলো যখন আলোড়িত করেছে তাই লিখে প্রকাশ করতে চেয়েছি। কখনো নীরব প্রতিবাদ, কখনো পাঠকের চোখে আঙ্গুল দিয়ে অন্যায় দেখিয়ে দেবার চেষ্টা আবার কখনো নিজেকে

কাউন্সেলরের ডায়েরি থেকে সঙ্কলন


সময়গুলোকে কাজে লাগাতে, জীবনকে সাজাতে, রাঙাতে নিজের নিয়ন্ত্রণ নিজেকেই করতে হয়। নিজেই নিজের মনের ডাক্তার হতে হয়, হতে হয় নিজের সেরা বন্ধু। তবেই সম্ভব প্রকৃত মুক্তি। নিজেকে ভালোবাসলেই এটা সম্ভব।

Tuesday, March 3, 2015

বানান সতর্কতা : সচেতনতা চলুক বছরব্যাপী

'কোন বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো' বেঞ্জামিন ডিজরেইলির এই কথাটা আমার অনেক পছন্দের । আর এই কথার সূত্র ধরেই নিজের ভাষার বানান সম্পর্কে বানান নিয়ে ব্লগ লেখা শুরু করেছি।
অনলাইনে অনেক ভুল বানানের প্রচলন ঠেকাতেও এই আয়োজন কাজে আসবে বলে মনে করি। কেননা একই শব্দের ভুল বানান বেশি চালু হয়ে গেলে যারা অনলাইন থেকেই বানানে বেশি সাহায্য নিয়ে থাকেন তারা ভুল বানানটাকেই ঠিক বলে মনে করবেন।


♦অস্বস্থিকর না হয়ে অস্বস্তিকর হবে। যার অর্থ মনের অশান্তি, অস্বাচ্ছন্দ্য, দৈহিক অচ্ছন্দতা



♦আগ্রহউদ্দীপক না হয়ে আগ্রহোদ্দীপক হবে।
আগ্রহ+উদ্দীপক (অকার+উকার=ও-কার। কাজেই হ+উ মিলে হো
♦আমার ভাই এর রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি। আমি কী ভুলিতে পারি?
এখানে কী এর বদলে কি হবে। কেননা কি দিয়ে "হ্যাঁ" অথবা "না" জবাব হবে ।
♦আল্পণা না হয়ে আলপনা পৃ: ১২৫

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।