কাছেই... কোথায়ও আছি আমার নিজের মতো করে । আমার জীবনের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে এই মানুষগুলোর দ্বারাই । হয়তো তাই...অথবা মায়ায় পড়ে গেছি তাই ভালোবাসি এই এলাকার মানুষগুলো । কখনো আসবো অতিথির মতো করে। আমি বড্ড আটকে থাকা মানুষ... কোথায়ও একবার বাঁধা
শুধু একবার চেয়ে দেখো, আমি ঠিক আকাশের বুক চিড়ে ওই সূর্যটাকে এনে দিতে পারবো তোমার হাতের মুঠোয়, ওই পাড়ে থাকা তোমার জন্যে ব্রহ্মপুত্র পাড়ি দিতে এতোটুকু দ্বিধা করবো না ।
হ্যাঁ, ছেলে শুনছি... বলো, আমি শুনতে পাচ্ছি তো । শুনো, কবি আর গাধা ওদের মাঝে ফারাক খুব কমই । আজকাল নাকি কাক আর কবিদের সংখ্যা বড্ড বেড়ে গেছে... ছেলে, তোমার কি মনে হয় না, ওতে কিছু গাধারাও কবি হতে চায়...? যাদের আমরা কবি বলে মানি ।।