Showing posts with label কাউন্সেলরের ডায়েরি. Show all posts
Showing posts with label কাউন্সেলরের ডায়েরি. Show all posts

Wednesday, November 29, 2017

বহুরূপী উপাখ্যান (মাল্টিনামা)


‘আমি’ ‘আমি’ করেই তবে
কাটবে কি আর সারাজীবন?
দু’দিন পরে দেখবি ফিরে
সন্নিকটে এইতো মরণ ।

আমার, আমার, আমিই সেরা
মিথ্যে অহং মরচে পড়া ।

কেবল ফাঁকি মিছে সবই
নামেই কেবল হবি কবি
থাকবেনা তোর কোনই ছবি
দিন শেষে তো সেই চেহারা
ব্যবহারে খুব বেয়ারা
নাম কামাবি ভেবেই যদি
এসব নিয়ে কী আর হবি?
নার্সিসিজম রোগের পরে
একাকীত্বে যাবিই মরে ।
মিছেই রবে এসব যে তোর
বলি, আধাঁর কেটে তোর জীবনে
জলদি আসুক নতুন ভোর ।।


মাল্টি নিক নিয়ে অনেক সময়ই অনেক কথা বলা হয়। আমি নিজেও বলে থাকি...তাই আজ সবিস্তারেই লেখার চেষ্টা করলাম । জানি এর পরেও অনেক কথা রয়ে গেল...।

Friday, March 3, 2017

♣মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার উপায়♣




অবাস্তব প্রত্যাশা: আমাদের প্রত্যাশা অনেক সময়ই আমাদের সামর্থের চেয়ে বেশিই হয়ে যায়। যদিও মানুষ তার আশার সমান বড়। কিন্তু ধরুণ আপনি একজন গৃহ ব্যবস্থাপক। এক বা দুই বা ততোধিক সন্তানের জননী (জনক বলছি না বিশেষ কারণে) । আপনার পক্ষে এমতাবস্থায় নতুন করে ঘরের বাইরে বা ঘর থেকে দুরে কোথাও ৯ টা ৫টা চাকুরী নিতে গেলে আপনার কাছের অনভ্যস্থ মানুষগুলো কোনভাবেই আপনাকে সহযোগিতা করবে না। সেক্ষেত্রে আপনাকে বিকল্প উপায় খুঁজে নিতে হবে। কেননা বিকল্প উপায় খুঁজে না নিলে হয় আপনি জেদ করে চাকুরীতে গেলেন আপনার সন্তানদের সমস্ত দায়ভার কাজের মানুষটির উপর দিয়ে অথবা সন্তানদের নিরাপত্তা বিঘ্নিত করে। অথবা চাকুরীতে না গিয়ে নিজে হতাশায় নিমজ্জিত হলেন। তাই নিজেকে হতাশা থেকে বাঁচানোর জন্যে আপনাকে বিকল্প পথ খুঁজে বের করতেই হবে। এই

Sunday, April 10, 2016

ড্রাফট পোস্ট: সাঁতারে স্বস্তি



সুইমিং ফ্রি স্টাইল টেকনিক

দ্রুতগতির ফ্রিস্টাইল সুইমিং


আপনার সন্তান যেনো ডুবে না যায়।
তার সাঁতার শেখা নিশ্চিত করুন।

সাঁতার
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুল

ভর্তি হতে বহিরাগতদের জন্যে প্রাথমিকভাবে ২০১০/=(দুই হাজার দশ টাকা) সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় (রেজিস্টার বিলিং-এ) জমা দিতে হয়।

১৬টা ক্লাস শেষ হলে নবায়ন করার সুবিধে আছে। সেক্ষেত্রে প্রতি নবায়ন-এ ১০০০/= (এক হাজার টাকা)

নারীদের জন্যে

Saturday, April 9, 2016

নিজেই বানাই নিজের ব্লগসাইট


এটি আমার নিজের তৈরি পরীক্ষাগার


এই ব্লগসাইটটি প্রিয় ফিউশন ফাইভ তৈরি করে দিয়েছেন।

যারা অনলাইনে লেখালেখি করছেন, তাদের নিজেদের লেখা সংরক্ষণ, যখন তখন ডায়েরি/নোটবুকের মতো লেখা টুকে রাখার জন্যে নিজের একটি ব্লগস্পটের বিকল্প নেই। আর এর জন্যে শুধুমাত্র একটি জিমেইল ঠিকানাই যথেষ্ট। কোন রকম টাকা পয়সা খরচ না করে শুধু মেধা খাটিয়ে তৈরি করে ফেলুন নিজের লেখার জগতের একটি ডিজিটাল লাইব্রেরি।
নিজের সব লেখালেখিকে নিজের মনের মতো একটা ডিজিটাল ডায়েরি/লাইব্রেরিতে রাখতে পারলে মন্দ কী? 

Thursday, April 7, 2016

বিশ্বাসের ভালোবাসা





রুপা যেদিন আমার সঙ্গে কথা বলতে এসেছিল খুব মন খারাপ ছিল তার, চোখ ভরা ছিল দুঃখ। কথা বলতে কষ্ট হচ্ছিল তার... ধরা গলায় বলল
আমার দারশীল যদি অন্য কোন মেয়ের হাত ধরে তবে তো আমি কষ্ট পাবো, আর যেহেতু আমি চাই না যে দারশীল আর কোন মেয়ের হাত ধরুক তাই আমিও কোনো দিন কোনো ছেলে বন্ধুর হাত ধরিনি। কিন্তু যেদিন জানলাম দারশীল শুধু হাতই ধরেনি বরং কয়েকজন মেয়ের সাথেই তার শারিরীক সম্পর্ক হয়েছে সেদিন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল! আমি এমনিতে ওকে সন্দেহ করি, কিন্তু তাই বলে সেটা শরীর নির্ভর সন্দেহ নয়। সে মেয়েদের সাথে মিশে তাতে আমার কোনো আপত্তি নেই তবে

সুখি হওয়া যায় কেমন করে ?!



নিজের চাহিদা, প্রয়োজন মেটানোটা স্বার্থপরতা নয়। অপর মানুষের কাছ থেকে কিছু নিলেই তাকে বঞ্চিত করা হয় না, যদি বিনিময়ে তাকে তার ন্যায্য পাওনা চুকিয়ে দেওয়া যায়। মানুষের সাথে মানুষের সুস্থ সম্পর্কটা গড়ে ওঠে মূলত দেওয়া নেওয়ার মধ্যেই। অন্যের চাহিদা পূরণ না করলে আমাদের নিজেদের চাহিদাও পূরণ হবে না।যার কাছ থেকে কোনো কিছু নিবেন বিনিময়ে তাকে এমন কিছু দিবেন যাতে সে আপনাকে কোনো কিছু দেবার বেলায় সন্তুষ্ট চিত্তে কৃতজ্ঞতার সাথে তা দেয়। তাকে সুখী করেই আমরা নিজেরা সুখী হতে পারি।

জনপ্রিয় হওয়ার সহজ উপায়



আমরা অনেকেই আছি অন্যের প্রশংসা করার চেয়ে নিজের প্রশংসা অন্যের কাছ থেকে  শুনতে পছন্দ করি।
আমরা নিজেকে অনেক ভালোবাসি বলেই প্রশংসা শুনতে চাই।
তবে যার কাছ থেকে প্রশংসা শুনতে চাই সেও নিজেকে ভালোবাসে, সেও অন্যের কাছ থেকে প্রশংসা শুনতে চায়।

আবার এমন অনেককেই পাওয়া যাবে যারা নির্দ্বিধায় অন্যের প্রশংসা করার ব্যাপারে নির্ভেজাল আন্তরিক । সে অন্যের আত্নপ্রেমকে মর্যাদা দিয়েই এই কাজটি করে থাকেন।

ফোবিয়া/আতঙ্ক

কোন বিষয়ের প্রতি আগ্রহ থেকে পরবর্তীতে সেই বিষয়ে প্রচন্ড তিক্ত,অবাঞ্চিত ঘটনার জন্ম নিলে মানুষের মধ্যে আতঙ্কতৈরি হতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক বাল্যকালে বেশি ফল খাওয়ার ফলে পেটের প্রকট সমস্যার সম্মুখ্খিন হওয়ার পর অনেকগুলো বছর কোন প্রকার ফল খাওয়াই ছেড়ে দিয়েছেন। একশিশু কাকের উচ্চস্বরের কর্কশ শব্দে ভয় পাওয়ার পর পরবর্তী জীবনে পাখি জাতীয় যে কোন কিছুকে ভয় পেতে থাকে,এমনকি মুরগী দেখলেও তার মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।

সাধারণত একটি বেশি ক্ষতিকর ভয়ের

Tuesday, December 1, 2015

মনোযোগ


মনোযোগ নিয়ে লিখতে বসেছিলাম, কিভাবে কোন বিষয়ে নিজের মনযোগ বাড়ানো যায় এবং বিশেষ কোনো ব্যাপারে অন্যের মনোয়োগ আকর্ষণ করা যায়।

মনোযোগ হলো আমাদের মনের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি বা বিভিন্ন বস্তুর মধ্য হতে নির্দিষ্ট কোন একজনকে/একটিকে বেছে নিয়ে তার প্রতি বিশেষভাবে লক্ষ্য করা অর্থাৎ তার কেন্দ্রস্থলে উপস্থাপিত করা।
মনোযোগ সাধারণত দেয়া হয় কোন ব্যক্তি বা বস্তুর নিজস্ব বেশিষ্ট্যের জন্য তাকে নির্বাচনে আমাদের বাধ্য করে এবং আমাদের মনের (চেতনার) কেন্দ্রে স্থান করে নেয় (প্রকৃষ্ট উদাহরণ হলো সামুর কিংবদন্তী হিসেবে খ্যাত ব্লগার [sb]নাফিস ইফতেখার[/sb])। আবার অনেক সময় আমাদের নিজেদের আন্তরিক চাহিদার দরুন অনেক সময় ব্যক্তি বা বস্তুকে নির্বাচন করে থাকি।
মজার ব্যাপার হলো মনোযোগের মধ্যে আমরা নির্বাচন এবং পরিত্যাগ দুইই করে থাকি। যদিও পরিত্যাগ করাটাকে আমরা মনোযোগের সচেতন অংশ হিসেবে বিবেচনা করিনা।

যখন কোন ব্যক্তি বা বস্তুর প্রতি আমরা মনোযোগী হই তখন তার সমস্ত রকম দোষ-গুণ  আমাদের সামনে ফুটে উঠে (যেমন বলা যেতে পারে  প্রেসিডেন্ট যখন [sb]বিল ক্লিনটন[/sb] ছিলেন তখন যুক্তরাষ্ট্র ওপেন সেক্স এর দেশ হিসেবে আমাদের কাছে পরিচিত থাকলেও  সেদেশের জনগণ কিন্তু তার শুধু গুণেরই গান গাননি বরং মনিকা লিউনিস্কির সাথে তার সম্পর্ককে দোষের পাল্লাতেই বিচার করেছেন ) এবং যদিও আমাদের মনোযোগ দানকারী নির্দিষ্ট ব্যক্তির শরীরের বিভিন্ন অংশগুলি আমাদের চোখে পড়ে; কিন্তু একই সঙ্গে সেই ব্যক্তি সম্পর্কে আমরা একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাই (সাধারণত)।

মনোযোগ কখনও খুব বেশি সময় ধরে নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুর প্রতি স্থির থাকতে পারেনা, সব সময় এক বস্তু থেকে অন্য বস্তুতে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে স্থানান্তরিত হয় আর মনোযোগের এই স্থিরতা না থাকার কারণেই মানব-মানবীতে পরকীয়ার মতো বিপজ্জনক সম্পর্কের সূত্রপাত হয়। 


Tuesday, November 17, 2015

শরীর মনকে চাঙ্গা রাখতে "চা"



আজ অসাধারণ দু'টো চায়ের রেসিপি দিচ্ছি যা খুব সহজেই কোন রকম ঝামেলা ছাড়াই যে কেউ বানাতে পারবেন ।...
এই রেসিপি দু'টোর সুবিধে হলো যারা চায়ের নেশা ছাড়তে পারছেন না তাদের জন্যে এই কারণে যে মনের মতো চা খেয়ে দিনটা শুরু করে তারপর সারাদিন চাঙ্গা থাকতে পারবেন । আর শরীরের জন্যে খুবই

Sunday, September 14, 2014

ডিমেনশিয়া রোগে আপন মানুষগুলো যখন জীবন থেকে হারিয়ে যায়!





"...for u I left my home, my land..."
 
দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভল-এ ইন্দ্রনীল ব্যানার্জী প্রযোজিত "পরীযায়ী" ম্যুভিটি দেখলাম। "পরীযায়ী" শব্দটা যাযাবর পাখীদের কথা মনে করিয়ে দিচ্ছিলো।
সিনেমার মূল কাহিনী কলিকাতার একজন স্বনামে খ্যাত কনসালট্যান্ট সাইকিয়াট্রিষ্টকে নিয়ে। যিনি তার পেশাগত জীবনে ছিলেন খুবই দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব। তার মধ্যে একসময় হঠাৎ করেই ভুলে যাওয়ার প্রবণতা শুরু হলো। এবং আপাতদৃষ্টিতে পুরোপুরি সুস্থ্য, শক্ত সমর্থ একজন মানুষ যখন ভুলে যাচ্ছেন

Saturday, September 6, 2014

তথ্য প্রযুক্তি : ব্রাউজারে সঠিকভাবে বাংলা দেখা না গেলে (টেক কাউন্সেলিং)

ছবিটি দেখুন । এরকম অনেকেরই হয় । তখন না বোঝার কারণে অনেকেই দিশেহারা অবস্থায় থাকেন । আর তখন যদি কোন কারণে ইন্টারনেটে বাংলায় জরুরী কোন কাজ করতে হয়, বা পড়তে হয় তখন খুবই বিপাকে পড়তে হয় । অনেকেই এসব ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিতে পারে যে, এরকম হলে আপনি এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজ করতে পারেন । কিন্তু আপনার প্রয়োজনীয় কাজ শেষ করার পর আপনি ইন্টারনেটে বাংলা পড়তে না পারলে তখন ভালো লাগার কোন কারণ থাকে না । তাই আমরা নিজেরাই যদি জেনে নিই কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তবে অন্যদের ব্যস্তসময়ে বিরক্ত না করে নিজেরাই তা সমাধান করে ফেলার চেষ্টা করতে পারি । এবং আশা করা যায় সর্বোতভাবে সফলও হতে পারি ।
এখানে গুগল ক্রোম ব্রাউজারে বা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা ফন্ট ঠিকমতো দেখা না গেলে ছবি দেখে নির্দেশনা অনুসরণ করলেই আশা করি কাজ হয়ে যাবে ।

Tuesday, September 2, 2014

অস্থিরতা কমিয়ে ফেলুন

অস্থিরতা লাগতে পারে
-আমরা যখন কাজের আগে না থেকে কাজের পেছনে থাকি তখন।

-কাজটা কোন কারণে আমাদের মনের মতো নয় বলে ।

-যেই কাজ গুলো নিয়ে অস্থির আছি তার চেয়ে কম গুরুত্বপূর্ণ কাজে সময় দিচ্ছি বেশি ।

Thursday, August 28, 2014

কাউন্সেলরের ডায়েরি : প্রবলভাবে বিশ্বাস রাখুন মনের ভেতর, নিজের নিয়ন্ত্রণ নিজেই করুন।।


প্রবলভাবে বিশ্বাস রাখুন মনের ভেতর, আমিই আমার নিজেকে নিয়ন্ত্রণ করবো।

সভ্যতা আগানোর সাথে সাথে মানুষের মনের বিকারও যে তদনুপাতে গভীর থেকে গভীরতর হতে পারে লাগামছাড়া অবিরাম অগ্রগতির অনিবার্য মূল্য হিসেবে অনেক সময়ই এমন বিপদের

Tuesday, May 27, 2014

সন্দেহ না করার মানসিকতা গড়ে তুলন।

কিছু মানুষ আছে যারা প্রায় সময়ই এইভেবে অস্থির থাকে যে অন্য লোক বুঝি তাদের পেছনে লেগেছে, ক্ষতি করার চেষ্টা করছে। সন্দেহ প্রবণ এই ধরনের মানসিকতার লোক তার স্ত্রী/স্বামীকেও সন্দেহ করে থাকে । অনেক সময়ই এরা সন্দেহ করে অন্য লোক কেবল তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই বুঝি এদের কাজে লাগায়। এরা নিজেদের আত্নীয়, বন্ধু অথবা সহকর্মীদের ওপর আস্থা রাখতে পারে না।

Saturday, May 24, 2014

অন্যের কাছে গ্রহণযোগ্য হওয়ার সহজ উপায়

আমরা অনেকেই আছি অন্যের প্রশংসা করার চেয়ে নিজের প্রশংসা অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করি।
আমরা নিজেকে অনেক ভালোবাসি বলেই প্রশংসা শুনতে চাই।
তবে যার কাছ থেকে প্রশংসা শুনতে চাই সেও নিজেকে ভালোবাসে, সেও অন্যের কাছ থেকে প্রশংসা শুনতে চায়।

Tuesday, April 29, 2014

মন প্রফুল্ল রাখুন


আমাদের এই অস্থির ভূখণ্ডে একটু সুস্থির থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য আমরা কত কিছুই না করে থাকি।
ভালো খেতে চাই, ভালো পরতে চাই, ভালো বন্ধু চাই, ভালো পরিবেশ চাই...শুধু চাই আর চাই!!!

জীবনে কৌশলী হোন, সাফল্য আপনারই হবে


স্বাভাবিক সফল মানুষের জীবনে শরীর না মেধা- কোনটা কাজে লাগে বেশি? অনেকেই বলবেন মেধা, কেউ কেউ বলতে পারেন শরীর ঠিক না থাকলে কিছুই ঠিক নেই।হ্যাঁ, সফল জীবনের জন্য সুস্থ শরীরে প্রয়োজন তো রয়েছেই সেই সাথে মেধার প্রয়োজন আরো বেশি। মেধাকে কি ঠিক মতো কাজে লাগাচ্ছি আমরা?

Monday, April 28, 2014

আসুন নিজের সৃষ্টিশীল গুনটাকে কাজে লাগাই


প্রতিটা মানুষের মধ্যেই সৃষ্টিশীলতার গুণটি বিদ্যমান রয়েছে। নিজের আত্ন-বিশ্বাস বাড়াতে হলে অবশ্যই নিজের ঘুমিয়ে থাকা সৃষ্টিশীল গুণটাকে জাগাতে হবে।

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।