Showing posts with label পনি'র বচন. Show all posts
Showing posts with label পনি'র বচন. Show all posts

Saturday, December 5, 2015

মনে লাগে দোল - কথকতা

এপ্রিল ২০১৬
ভাবোতো একসময় যে তোমাকে শ্রদ্ধায় মাথায় তুলে রেখেছিল, তোমার আচরণেই সে তোমাকে প্রতারক, মিথ্যেবাদী, সুবিধেবাদী ভাবছে...কী অসাধারণ তোমার ব্যক্তিত্ব!

৮ ডিসেম্বর ২০১৫
ঘানিটানা জীবনে সুখের আমেজের ব্যবস্থা আমরা চাইলেই করতে পারি...

৭ ডিসেম্বর ২০১৫
দোষ দেখতে দেখতে আমাদের চোখ হলুদ হয়ে গেছে। তাই নির্দোষ সম্পর্কতেও দোষ দেখি ।

৩ ডিসেম্বর ২০১৫
সন্তানের উপর পিতার সদর্থক প্রভাব সন্তানকে আরো বেশি মেধাবী করে তুলতে সহায়তা করে ।
আর সারাজীবনই সেই মেধার প্রকাশ, সুফল অন্যেরা দেখে থাকে ।




Wednesday, July 8, 2015

মনের কথা

১০. প্রত্যাশার চাপে সম্পর্কগুলোতে দূরত্ব তৈরী হয় বেশি ।
২০ আগস্ট ২০১৫

৯. শুধুমাত্র রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমরা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ, অনেক আপন মানুষকে হারাই ।
৮ আগস্ট ২০১৫

৮. শরীরের সমস্যা হলে আমরা শরীরের ডাক্তারের কাছে যাই, কিন্তু মনের সমস্যা হলে আমরা মনের ডাক্তারের কাছে যেতে তেমন পছন্দ করিনা ।
কখনো কখনো খুব ভালো কোন বন্ধুর সাথে শেয়ার করলেও উপকার পাওয়া যায় ।
নিজের সমস্যা নিজের কাছে রেখে কেউ পৃথিবী থেকে হারিয়ে যাক তা কখনো চাইনা ।
২৭ জুলাই ২০১৫

৭. রোগে বিছানায় শয্যাশায়ী হলে বিভিন্ন মহলের বিভিন্ন রকমের মন্তব্য শোনা যায় ।
আবার বিভিন্ন মহলকে বেশ দোষারোপ করতেও সুবিধে হয় ।
২৭ জুলাই ২০১৫

৬. পুরুষ যখন বিশ্ব দেখে নিজের চোখে
      নারী তখন বিশ্ব খোঁজে অন্তর্জালে ।
     ২৫ জুলাই ২০১৫

৫. যখন বন্ধুত্বে স্বাধীনতা থাকেনা বরং নিয়ন্ত্রণ করার চেষ্টা থাকে তখন তা আর বন্ধুত্ব থাকেনা আর সেই সম্পর্কে শ্রদ্ধাও থাকেনা ।
৭ জুলাই ২০১৫

৪. প্রচণ্ড দুঃখকে ভোলার জন্যে প্রচণ্ড সুখেরই প্রয়োজন হয়, নইলে শরীর নিজেকে সমস্যায় জর্জরিত করে মনকে ভুলিয়ে রাখে ।
৬ জুলাই ২০১৫

৩. শৈশবের বন্ধুত্বে যে কতো প্রাণের টান, মায়ায় জড়ানো ভালোবাসা আছে তা আবার তাদের কাছে ফিরে না গেলে বোঝা যায় না ।
৫ জুলাই ২০১৫

২. শুধু বাবা-মা ভাই-বোনই নয় বরং বন্ধুত্বের সম্পর্কও স্থায়ী । সাময়িক মান-অভিমান, রাগ-ঘৃণায় যতই দূরত্ব বাড়ুক তা টিকে থাকে জনম জনম ধরেই ।
১৩ জুন ২০১৫

১. সবার মাঝে নিজেকে রেখে অচেনা হয়ে যাওয়ার মধ্যেও আনন্দ আছে ।
এই আনন্দকে কখনো কখনো গভীর রাতের শীতল বাতাসের সাথে তুলনা করা যেতে পারে...যে বাতাসটা একান্তই আপনার আপন ।
৬ জুন ২০১৫

Sunday, June 15, 2014

উত্তরাধুনিক কথকতা

১. লোহা যেমন নিত্য ব্যবহার না করলে মরচে পড়ে যায়,
ভালোবাসাও তেমনি যত্ন না পেলে অপরিচিত হয়ে যায়...

২. ভালোবাসার অস্তিত্ত্ব মরে না...পারিপার্শিকতায় শুধু রং বদলায়...

৩. বিবাহের সম্বন্ধে পাত্রের যোগ্যতা লাগে পেশা আর অর্থনৈতিক অবস্থা (যা সে অর্জন করেছে)
পাত্রীর যোগ্যতা লাগে গায়ের রং, চেহারা আর পরিবার ...(যা তার নিজের অর্জিত নয়)

Thursday, May 1, 2014

♣ থেকো বন্ধু জীবনভর ♣


'বন্ধুত্ব' শব্দটির অর্থ অনেক ব্যাপক । কোন নির্দিষ্ট সংজ্ঞায় বন্ধুত্বকে আবদ্ধ করা সম্ভব নয় । বন্ধুত্ব হতে পারে যে কারো সাথেই...বয়স, সম্পর্ক কোন কিছু হিসেব না করেই । জীবনের শুরুতে অনেকেরই সবচেয়ে প্রিয় বন্ধুটি হতে পারে মা-বাবা, ভাই-বোন...এভাবেই বন্ধুত্বের বিস্তৃতি লাভ করতে পারে পৃথিবীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ।
বিভিন্ন সময়ে বন্ধুত্ব নিয়ে লেখা কিছু অনুভুতির প্রকাশ -

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।