সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত পানাম নগরীর প্রধান প্রবেশদ্বারের এই বই সদৃশ পানাম নগরীর ইতিহাস তুলে ধরার আয়োজনটা দারুণ নজর কেড়েছে।
Thursday, October 13, 2016
Tuesday, October 4, 2016
বানান সতর্কতা: প্রতিদিনের বানান
বিশেষ করে বর্তমান প্রজন্ম অনলাইনের উপর বেশি নির্ভর হয়ে যাচ্ছে। ফলে বাংলা বানান নিয়ে তাদের কখনো কোন সন্দেহ থাকলে তারা ছাপা অভিধান না দেখে গুগলে বা কোন সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে নিশ্চিত হতে চায়। কিন্তু কোন একটি বানান যখন অনেক বেশিবার ভুলভাবে বিভিন্ন অনলাইন মাধ্যমে চলে আসে তখন সার্চ রেজাল্টে সেই ভুল বানানটি পাওয়ার সুযোগ বেড়ে যায়। ফলে ভুলের মাঝেই শুদ্ধ খোঁজার চেষ্টা চলতে থাকে। আমি নিজেও কখনো সার্চ দিয়ে এমন বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছি।
আর তাই প্রতিদিন অনলাইনের বিভিন্ন যোগাযোগ/সংবাদ মাধ্যমে চোখে পড়া সব ভুল একবারে তুলে আনা সম্ভব না, কিন্তু অন্তত একটা করে তো সম্ভব (হয়তো)। আমার নিজেরও প্রচুর বানান ভুল থেকে নিজেকে রক্ষা করতেই এই উদ্যোগ। আশাকরি বানান সচেতন বাংলা ভাষাভাষীদের কাজে আসতেও পারে।
০৮ অক্টোবর ২০১৬ ১. পারা...
(ক) সমর্থ হওয়া (কাজ করতে পারা)
(খ) এঁটে ওঠা (আয়ত্তে আনতে সক্ষম হওয়া)
২. পারা...পারদ
৩. পারা...সদৃশ, তুল্য, মতো (ওগো নদী, আপন বেগে পাগল-পারা)
৪. পারা ...এটা ফারসি শব্দ...পবিত্র কোরানের তিরিশটি পরিচ্ছেদের যে কোন একটি, খণ্ড
সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮১৬
এক) পাড়া ... (ক) বৃন্তচ্যুত করা (ফল পাড়া)
(খ) নামানো (তাক থেকে পাড়া)
(গ) বিছানো (পাত পাড়া)
(ঘ) প্রসব করা (ডিম পাড়া)
(ঙ) উচ্চৈঃস্বরে ডাকা (ডাক পাড়া)
(চ) অবতারণা করা (কথা পাড়া)
দুই) পাড়া... মহল্লা পারা বা পাড়া শব্দ দু'টির সঠিক উচ্চারণগত পার্থক্য থাকলেও ডিজিটাল মাধ্যমে কম্পোজ করতে বানানটি ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিশেষ করে ফনেটিক কিবোর্ডে যারা লিখেন তাঁরা একটু অসাবধান হলেই এর বিপত্তি ঘটে। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮০৮
০৮ অক্টোবর ২০১৬ ১. পারা...
(ক) সমর্থ হওয়া (কাজ করতে পারা)
(খ) এঁটে ওঠা (আয়ত্তে আনতে সক্ষম হওয়া)
২. পারা...পারদ
৩. পারা...সদৃশ, তুল্য, মতো (ওগো নদী, আপন বেগে পাগল-পারা)
৪. পারা ...এটা ফারসি শব্দ...পবিত্র কোরানের তিরিশটি পরিচ্ছেদের যে কোন একটি, খণ্ড
সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮১৬
এক) পাড়া ... (ক) বৃন্তচ্যুত করা (ফল পাড়া)
(খ) নামানো (তাক থেকে পাড়া)
(গ) বিছানো (পাত পাড়া)
(ঘ) প্রসব করা (ডিম পাড়া)
(ঙ) উচ্চৈঃস্বরে ডাকা (ডাক পাড়া)
(চ) অবতারণা করা (কথা পাড়া)
দুই) পাড়া... মহল্লা পারা বা পাড়া শব্দ দু'টির সঠিক উচ্চারণগত পার্থক্য থাকলেও ডিজিটাল মাধ্যমে কম্পোজ করতে বানানটি ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিশেষ করে ফনেটিক কিবোর্ডে যারা লিখেন তাঁরা একটু অসাবধান হলেই এর বিপত্তি ঘটে। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮০৮
Thursday, September 29, 2016
Monday, September 19, 2016
♣নোবডি-দুই ভুবনের দুই বাসিন্দা♣
ছেলেটার বয়স কতো হবে...২৩ কি ২৪। নিজেকে গোছানোর খুব কঠিন সময় তখন। সেই সময়ে নিজেকে একটু একা লাগা, সবার মাঝে থেকেও নিঃসঙ্গতা বলতে যা বোঝায় হয়তো। অনুভূতিগুলো কেমন যেনো হাচরে পাচরে বেড়ায়। পাশে দেখতে মন চায় কাউকে। খুব ভরসা করার মতো কেউ একজন। নাহ অর্থনৈতিক ভরসা বা কোন পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া ব্যাপারটা তেমন নয় হয়তো। যার কাছে গেলে একটু নিশ্চিন্তে দম নেয়া যাবে তেমন কেউ একজন...।
Thursday, August 11, 2016
♣বিবর্তন : আশা জাগানিয়া ফটোগ্রাফি♣
সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি । একজন স্বপ্ন দেখতে, আশায় জাগতে ভালোবাসা মানুষের জীবনের ফটোগ্রাফির বিবর্তনের ইতিহাস ।
প্রথমেই বলে রাখি , 'ফটোগ্রাফ' শব্দটা বিদেশী হওয়ায় তাতে 'ফটোগ্রাফী' যে লেখা হয়, তা ভুল । বরং শুদ্ধ বানান হবে 'ফটোগ্রাফি' ।
সূত্র: বানান সতর্কতাঃ "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"
হেনরি কার্টিয়ের ব্রেসন বলেছেন “আপনার প্রথম ১০,০০০ ছবি হলো আপনার তোলা সবচেয়ে খারাপ ছবি।”
মোহাম্মদ মনিরুজ্জামানের মতে, তা এই ডিজিটাল যুগে ১০ গুন বা ১০০ গুণ বাড়িয়ে দেয়া উচিত !
কিছুদিন আগে ব্লগে একটা পোস্ট চোখে পড়েছিল... "গুগুলে Bangladesh লিখে সাচ` দিয়েছেন কখনো? _ একটা পরিবত`ন দরকার..সবাই চাইলেই বিশ্বকে রুপসী বাংলা দেখাতে পারি" তারপর থেকে ফটোগ্রাফির নেশাটা ওই দিকে মোড় নিয়েছে ।
তাই ঠিক করেছি, পাবলিকলি যতো ছবি শেয়ার করবো, সেসবের নামের শুরুতে বাংলাদেশ রাখবো । আমার এই পোস্টের নিজের তোলা ছবিগুলোতে তাই করেছি ।
এতে এমন হতে পারে, 'Bangladesh' লিখে সার্চ দিলে এর কিছু ভালো ইমেজ দর্শকের সামনে চলে আসবে ।
আরো সহজ ভালো কোন পন্থা জানা থাকলে যে কেউ তার মতামত শেয়ার করতে পারেন ।
এবার আসি একজন ফটোতোলক থেকে হাতুড়ে ফটোগ্রাফারের বিবর্তনের কথায়...
শখের ফটোগ্রাফি: প্রকৃতির কোলে ঈদ
Subscribe to:
Posts (Atom)
নির্বাচিত পোস্ট
'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই
প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।
-
আবৃত্তিকারের সাথে কখনো ফোনে কথা বলার সুযোগ পেয়েছিলাম। সেদিন ফোনের কণ্ঠ শুনেই নিশ্চিত হয়েছিলাম তিনি আবৃত্তি করেন। আমার ধারণা মিথ্যে হয়নি। ...
-
আমাদের আজকের বিজয় দিবসের ভ্রমণ ছিল ঢাকার সদর ঘাট থেকে লঞ্চ যোগে মুন্সীগঞ্জ। লঞ্চের সারেং যে কম্পাস ব্যবহার করেন।
-
ছোট শিশুরা যখন এই ছবির প্রকৃত অর্থ হৃদয়াঙ্গম করতে পারে তখন কিন্তু সে সচেতনহয়। সেই শিশুটি ছেলে হলে বুঝে থাকে তার মা, বোন এবং পরবর্তী সময়ে ত...





