Sunday, April 19, 2015

গল্প, অনুগল্পগুলোর সঙ্কলন

গল্পকার গল্প লিখেন নিজের কল্পনার রঙে রাঙিয়ে।
এখানে গল্প ক্যাটাগরিতে আমার লেখাগুলো মূলত জীবন থেকে নেয়া কথাই । কখনো দেখা, কখনো শোনা, কখনো পাশের, কখনো দূরের ঘটনাগুলো যখন আলোড়িত করেছে তাই লিখে প্রকাশ করতে চেয়েছি। কখনো নীরব প্রতিবাদ, কখনো পাঠকের চোখে আঙ্গুল দিয়ে অন্যায় দেখিয়ে দেবার চেষ্টা আবার কখনো নিজেকে

কাউন্সেলরের ডায়েরি থেকে সঙ্কলন


সময়গুলোকে কাজে লাগাতে, জীবনকে সাজাতে, রাঙাতে নিজের নিয়ন্ত্রণ নিজেকেই করতে হয়। নিজেই নিজের মনের ডাক্তার হতে হয়, হতে হয় নিজের সেরা বন্ধু। তবেই সম্ভব প্রকৃত মুক্তি। নিজেকে ভালোবাসলেই এটা সম্ভব।

Tuesday, March 3, 2015

বানান সতর্কতা : সচেতনতা চলুক বছরব্যাপী

'কোন বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো' বেঞ্জামিন ডিজরেইলির এই কথাটা আমার অনেক পছন্দের । আর এই কথার সূত্র ধরেই নিজের ভাষার বানান সম্পর্কে বানান নিয়ে ব্লগ লেখা শুরু করেছি।
অনলাইনে অনেক ভুল বানানের প্রচলন ঠেকাতেও এই আয়োজন কাজে আসবে বলে মনে করি। কেননা একই শব্দের ভুল বানান বেশি চালু হয়ে গেলে যারা অনলাইন থেকেই বানানে বেশি সাহায্য নিয়ে থাকেন তারা ভুল বানানটাকেই ঠিক বলে মনে করবেন।


♦অস্বস্থিকর না হয়ে অস্বস্তিকর হবে। যার অর্থ মনের অশান্তি, অস্বাচ্ছন্দ্য, দৈহিক অচ্ছন্দতা



♦আগ্রহউদ্দীপক না হয়ে আগ্রহোদ্দীপক হবে।
আগ্রহ+উদ্দীপক (অকার+উকার=ও-কার। কাজেই হ+উ মিলে হো
♦আমার ভাই এর রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি। আমি কী ভুলিতে পারি?
এখানে কী এর বদলে কি হবে। কেননা কি দিয়ে "হ্যাঁ" অথবা "না" জবাব হবে ।
♦আল্পণা না হয়ে আলপনা পৃ: ১২৫

Thursday, October 30, 2014

পদ্য: একটু উষ্ণতার জন্যে...

বর্ষা গেছে চলে,
তোমার ব্যাগের ভেতরে লুকানো ছাতি আর চাইবো না ।
শীতের আমেজে একটু উষ্ণতা চাই...
তোমার বুকের ছাতিতে আমায় একটু দিও ঠাঁই ।

Friday, October 10, 2014

বই রিভিউ: মোহাম্মদ ইসহাক খান-এর "অদ্ভুত অবসর"

আধুনিক বাংলা সাহিত্যে তরুণ গল্পকারদের মধ্যে ছোটগল্পে মোহাম্মদ ইসহাক খান নির্দ্বিধায় নিজের জায়গা দখল করে নিবেন এ বেশ জোর দিয়েই বলা যায় । বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়ণরত তরুণ এই লেখক গল্প, অনুগল্প, কবিতা লিখলেও লেখালেখির প্রধান ক্ষেত্র ছোটগল্প। রচিত ছোটগল্পের সংখ্যা

Monday, October 6, 2014

ঈদের নামায ২০১৪

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বায়তুল মোকাররম এর মসজিদে নামায পড়েছিলাম। পরবর্তীতে বছর দুয়েক আগে একবার পড়া হয়েছিল।
বাচ্চারা একটু বড় হওয়ার পর থেকে গত দুই তিন বছর ধরে ঈদের নামাযে অংশ নিতে বাচ্চাদের নিয়ে মসজিদে যাই।
এবার ঈদের প্রথম জামাত ধরার ইচ্ছে থাকা সত্ত্বেও সময় ভুল শোনার কারণে নামাজ শেষ হওয়ার কয়েক মিনিট পরে যেয়ে মসজিদে পৌঁছালাম। যার কারণে দ্বিতীয় জামাতে অংশ নিতে

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।