প্রচলিত ধ্যান-ধারণা হচ্ছে নারী হবে নরম-কোমল, সর্বংসহা (মাতা), মনোরঞ্জনকারিনী (বধূ)। তারা থাকবে অন্দরমহলে। আর তাই প্রবাদে শোনা যায়... 'ঝি নষ্ট হয় হাঁটে, বউ নষ্ট হয় ঘাটে'।....
১৪ তারিখের প্রথম আলো পত্রিকায় একটা খবরে চোখ আটকে গেল 'শুধুই নারীদের'। যোগ-বিয়োগ করছিলাম, কি হওয়া উচিত ছিল/হবে, কি হওয়া উচিত নয়।...দুই হাজার একর জমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কিন্তু এই ক্যাম্পাসে একজনও পুরুষ থাকবে না।...খবরটা মজা পাওয়ার মতো নিঃসন্দেহে।
'বন্ধুত্ব' শব্দটির অর্থ অনেক ব্যাপক । কোন নির্দিষ্ট সংজ্ঞায় বন্ধুত্বকে
আবদ্ধ করা সম্ভব নয় । বন্ধুত্ব হতে পারে যে কারো সাথেই...বয়স, সম্পর্ক কোন
কিছু হিসেব না করেই । জীবনের শুরুতে অনেকেরই সবচেয়ে প্রিয় বন্ধুটি হতে পারে
মা-বাবা, ভাই-বোন...এভাবেই বন্ধুত্বের বিস্তৃতি লাভ করতে পারে পৃথিবীর
একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ।
বিভিন্ন সময়ে বন্ধুত্ব নিয়ে লেখা কিছু অনুভুতির প্রকাশ -
স্কুল জীবনে লেখা প্রথম কবিতাটা শিশু একাডেমি থেকে প্রকাশিত 'শিশু'
পত্রিকায় প্রকাশিত হয়েছিল ক্লাস ফোরে (সিক্সেও হতে পারে) থাকতে । খুব যে
আহামরি কিছু হয়েছিলো তা কিন্তু নয় । কিন্তু কেন ছেপেছিল জানি না । সেই
কবিতা (ছড়া) লেখার মূল অনুপ্রেরণা ছিল আমার মায়ের প্রিয়, মহা সুন্দরী
(মায়ের ভাষ্যমতে), মৃত (মায়ের পিঠাপিঠি বড় ), কবি বোন বিয়ের পর সন্তান
জন্ম দেবার সময় যিনি আর কবিতা না লিখেই এই ধরাধাম ত্যাগ করেছেন ।